calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আন্দোলন ঘিরে রাজনৈতিক সচেতনতা বাড়ছিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আন্দোলন ঘিরে রাজনৈতিক সচেতনতা বাড়ছিল

১৯৫২ সালের এ সময়টাতে সবার চোখ তখন একুশে ফেব্রুয়ারির দিকে। ঘোষিত কর্মসূচি কিভাবে সফল করা যায়, তা নিয়েই ছাত্রসমাজের মধ্যে উত্তেজনা। ১৮ ফেব্রুয়ারি এসে সেই উত্তেজনা আরেকটু বৃদ্ধি পায়। ইতোমধ্যে দেশের নানা জায়গায় এ আন্দোলন ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ০৯:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

এ সাংগঠনিক তৎপরতাও দেশের সর্বত্র ভাষা আন্দোলনের বার্তা পৌঁছে দিতে সাহায্য করেছিল। সাপ্তাহিক ইত্তেফাক তখন গুরুত্বের সঙ্গে মজলুম জননেতা ভাসানীর এসব তৎপরতার সংবাদ নিয়মিত ছেপে চলেছে। 

এভাবে নানা রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ অনুষঙ্গ নিয়ে বায়ান্নর ফেব্রুয়ারির দিনগুলো এক একটি পাতা ঝরার মতো পার হতে থাকে। এগিয়ে আসতে থাকে একুশে ফেব্রুয়ারির মাহেন্দ্রক্ষণ। অপেক্ষা, কখন শেষ হবে ‘কাউন্টডাউন’। সবকিছু নিয়ে ক্রমশ টেনশনবিদ্ধ রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে ছাত্রসমাজ। ছাত্রাবাসগুলোয় চাপা উত্তেজনা আসন্ন একুশে ফেব্রুয়ারিকে ঘিরে।

এটি মূলত ছাত্র আন্দোলন হলেও একে ঘিরে দেশব্যাপী জনসাধারণের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়। ঢাকার বাইরে নারায়ণগঞ্জসহ অন্যান্য অঞ্চলের শিল্পকারখানার শ্রমিকদের মধ্যে রাষ্ট্রভাষা বাংলার প্রতি সুস্পষ্ট সমর্থন দেখা দিতে থাকে। একুশ উপলক্ষ্যে তাদের উপস্থিতি ছিল মাঠে-ময়দানে, কখনো রাজপথে ঘোষিত কর্মসূচি সফল করতে।

১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি একইভাবে চলে। ছাত্রসমাজে উত্তেজনা, অস্থিরতা কিছুটা বেড়েছে-এই যা এবং তা ছাত্র-যুব নেতাকর্মীদের মধ্যে। আগেই বলা হয়েছে, এ সময় একুশের প্রস্তুতির পাশাপাশি রাজবন্দিদের মুক্তির দাবি ছাত্রসমাজে বেশ প্রাধান্য পায়। 

তাই অবাক হওয়ার কিছু নেই, ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্যোগে রাজবন্দি মুক্তি আন্দোলন কমিটি গঠিত হয়।

tag ট্যাগ: #111