শনিবার জেলেনস্কি এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের ভিডিও শেয়ার করেছেন। একইসঙ্গে তিনি লিখেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা ইউক্রেনের শান্তির ফর্মুলা ছাড়াও বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। সেই ফর্মুলা বাস্তবায়নে অংশগ্রহণ এবং বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি।’
প্রসঙ্গত, শনিবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি)- ২০২৪-এর সাইডলাইনে হোটেল বেয়েরিশার হফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।