সৌদি আরব বার বার বলে আসছে যে স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।
প্রিন্স ফয়সাল আরো বলেন, ইসরাইলি বাহিনীর উস্কানিমূলক তৎপরতার ফলে আরব এবং ইসলামি দেশগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তিনি গাজায় প্রায় ৩০ হাজার লোক নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইলিদের কার্যক্রম বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মতাদর্শ বিস্তারে সহায়তা করবে।
সূত্র : আরব নিউজ