সাধারণত হার্ট অ্যাটাক হলে হার্টে ও শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং ব্রেন সজাগ থাকার জন্য কোনো অক্সিজেন পায় না।
শুক্রবার এক বিবৃতিতে ইয়ামালো-নেনেত্স কারা কর্তৃপক্ষ জানায়, ‘আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার পেনাল কলোনি নাম্বার ৩’র বন্দি অ্যালেক্সেই নাভালনি সকালে হাঁটার পর হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে কারাগারের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু ততে অবস্থার উন্নতি না হওয়ায় কারগারের অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসাসেবা প্রদান করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সংজ্ঞা হারানোর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা।’