গাজা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সঙ্ঘাতের কথা উল্লেখ করে এই সঙ্ঘাতের মূল কারণ শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সঙ্ঘাতের কারণ দূর করতে পারলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ওয়াং ই দ্রুত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে গাজায় যে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন তাদের হত্যার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২১ শতকের এই দিনে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় আমাদের উচিত ফিলিস্তিন সংকটের সঠিক সমাধানের আহ্বান জানানো, যা গত ৭০ বছরের বেশি সময় ধরে চলে আসছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে চীন একটি ফ্যাক্টর এবং সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে বেইজিং। সূত্র : পার্স টুডে