calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তান আজ ইতিহাসের প্রথম নারী মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তান আজ ইতিহাসের প্রথম নারী মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজ। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৭:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

নির্বাচিত হলে মরিয়মই হবেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়েছে এবং এতে পাঞ্জাবের নবনির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান সভাপতিত্ব করবেন।

পিএমএল-এন বর্তমানে প্রাদেশিক পরিষদে ২২৪ এমপিএর সমর্থন পেয়েছে। আর মুখ্যমন্ত্রী পদে মরিয়মের প্রতিদ্বন্দ্বী হবেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনিয়র নেতা আফতাব আহমেদ খান। তার পেছনে ১০৩ জন এমপিএর সমর্থন রয়েছে।

আফতাব ১৯৮৮, ১৯৯৩ এবং ২০০২ সালে পাঞ্জাব অ্যাসেম্বলিতে তিন মেয়াদে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এমপিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালে পিটিআইতে যোগদান করেন এবং এখন তিনি তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

মুখ্যমন্ত্রীর নির্বাচনে জয়ী হওয়ার জন্য কোনও প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে জিততে হবে। পাঞ্জাব অ্যাসেম্বলিতে বর্তমানে ৩২৭টি আসন রয়েছে এবং এখানে মুখ্যমন্ত্রী পদে জিততে হলে হাউসের ১৮৭ সদস্যের সমর্থন পেতে হবে।

অধিবেশনের আগে পিএমএল-এন এবং এসআইসি তাদের সংসদীয় দলগুলোর পৃথক বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া পাকিস্তানের আরেক প্রদেশ সিন্ধেও সোমবার মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চলেছে প্রাদেশিক পরিষদ। এতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী মুরাদ আলি শাহ তৃতীয়বারের মতো কাঙ্খিত পদ পেতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।


tag ট্যাগ: #111