calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / উত্তর কোরিয়া রাশিয়াকে ৬,৭০০ কন্টেইনার অস্ত্র দিয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

উত্তর কোরিয়া রাশিয়াকে ৬,৭০০ কন্টেইনার অস্ত্র দিয়েছে

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, ইউক্রেনে মস্কোর ধ্বংসাত্মক যুদ্ধ তৃতীয় বছরে পরার সাথে সাথে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র কারখানাগুলি রাশিয়ার জন্য অস্ত্র এবং গোলা উৎপাদন করতে ‘সম্পূর্ণ ক্ষমতায় কাজ করছে’।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০১:৩২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক অনুমানটি গুরুত্বপূর্ণ কিন্তু অত্যন্ত গোপনীয় ভূমিকার বিষয়ে নতুন সূত্র দেয় যে, উত্তর কোরিয়া মস্কোকে যুদ্ধের জন্য অস্ত্র যোগান দিয়ে সাহায্য করছে যখন ইউক্রেনের অত্যাবশ্যক সামরিক সরবরাহের বিষয়টি ওয়াশিংটনে প্রধানত রিপাবলিকান আইন প্রণেতাদের দ্বারা বাধাগ্রস্থ হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওন-সিক সোমবার বলেছেন, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের চালানের বিনিময়ে লাখ লাখ রাউন্ড আর্টিলারি শেল সহ অস্ত্র ও সামরিক সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করা হচ্ছে। তার দাবি, আগস্ট থেকে পিয়ংইয়ং রাশিয়ায় প্রায় ৬,৭০০টি কন্টেইনার পাঠিয়েছে, যার মধ্যে ৩০ লাখেরও বেশি ১৫২ মিমি আর্টিলারি শেল ও মাল্টিপল রকেট লঞ্চারের জন্য ৫ লাখ রাউন্ড ১২২ মিমি গোলা রয়েছে।

‘যদিও উত্তর কোরিয়ার অস্ত্র কারখানা সাধারণত কাঁচামাল এবং বিদ্যুতের ঘাটতির কারণে ৩০ শতাংশ ক্ষমতায় কাজ করে, কিন্তু রাশিয়ার জন্য অস্ত্র এবং কামানের গোলা তৈরি করতে সেই কারখানাগুলো সম্পূর্ণ ক্ষমতায় কাজ করছে,’ শিন সাংবাদিকদের সাথে এক বৈঠকে বলেছিলেন।

 

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করে বলেছে, গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে ১০ হাজারের বেশি কনটেইনার ভর্তি গোলা বা সংশ্লিষ্ট রসদ সরবরাহ করেছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া ৯ হাজার কনটেইনার পণ্য পেয়েছে। যার বেশিরভাগই খাবার। শিন ওন বলেন, যা সেখানকার খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। সূত্র: সিএনএন।