তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইরান-সমর্থিত লেবানিজ টেলিভিশন আল মায়দিন জানায়, সিরিয়ার রাজধানীর সুরক্ষিত সায়েদা জয়নাব এলাকায় একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে একটি প্রধান শিয়া মাজার রয়েছে।
আঞ্চলিক গোয়েন্দা সূত্র বলছে, সাইদা জয়নাবের পাড়ায় ইরানের কুদস ফোর্স এবং এর সমর্থিত মিলিশিয়াদের শক্তিশালী উপস্থিতি রয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, ইসরাইলি হামলাগুলো দামেস্কের কাছে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দু’টি স্থানে হয়েছে।
সূত্র : টাইমস অব ইসরাইল