calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ ইসরায়েলের বর্বরতা :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ ইসরায়েলের বর্বরতা :

খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৩:২০
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, বিনা প্ররোচনায় ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়েছে। এই ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, আমি গোলাগুলির শব্দ শুনতে পাই। এরপর কি ঘটেছে আমি জানি না।

অপর এক ব্যক্তি জানান, তিনি সেখানে ময়দা নেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের খাবার দিতে চাই যেভাবে অন্যরা দিচ্ছে। আমরা সামান্য কিছু ময়দা পাওয়ার আশায় সেখানে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওপর গুলি চালিয়েছে। তারা ট্যাঙ্ক নিয়ে আমাদের ওপর হামলার জন্য অগ্রসর হচ্ছে।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বস্তা থেকে মাটিতে পড়ে থাকা ময়দা তুলে নিচ্ছে ফিলিস্তিনি শিশুরা। সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতির পরেও ইসরায়েলি বাহিনী গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে না। সোমবার জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা সতর্ক করেছে যে, খাদ্য ও পানির অভাব এবং এর পাশাপাশি রোগের বিস্তারের কারণে গাজায় শিশু মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বাড়তে পারে।

এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ২৯ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬৯ হাজার ২৮ জন।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে আরও এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই সেনার নাম সার্জেন্ট সিমোন স্লোমোভ, বয়স ২০ বছর। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এ নিয়ে এখন পর্যন্ত ২৩৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

চলতি বছরের ১০ মার্চ গাজায় রমজান শুরু হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এতে কমপক্ষে ১২০০ জন নিহত এবং ২৫৩ জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনও প্রায় ১৩০ জন জিম্মি বন্দি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

tag ট্যাগ: #1111