গ্রামগুলির সামান্য কৌশলগত গুরুত্ব ছিল, এবং দুই বছর আগে রাশিয়ার আক্রমণের আগেও স্টেপোভ এবং সিভেরনে ১০০ জনেরও কম লোক ছিল। তবে লাভগুলি ইঙ্গিত দেয় যে, রাশিয়া আভদিভকাকে নেয়ার পরে এর সুবিধা কাজে লাগাচ্ছে। গত মে মাসে পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখল করার পর এটি ছিল তাদের প্রথম বড় বিজয়।
মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি ‘নিঃসন্দেহে কঠিন’ ছিল, কারণ তাদের সামরিক বাহিনী গোলাবারুদ এবং এর মজুদের সঙ্কট নিয়ে লড়াই করছিল যা আরও তীব্র হয়েছে।
হাউস রিপাবলিকানরা ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তায় প্রায় ৬০ বিলিয়ন ডলার দিতে বাধা দিচ্ছে, এটি একটি বৃহত্তর প্যাকেজের অংশ যা ইসরাইল এবং তাইওয়ানকে সহায়তা অন্তর্ভুক্ত করে। মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন এবং কংগ্রেস নেতাদের মধ্যে একটি বৈঠক অচলাবস্থা ভাঙতে ব্যর্থ হয়েছে।
মার্কিন কর্মকর্তারা আভদিভকা শহর হারানোর জন্য গোলাবারুদের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং সতর্ক করেছেন যে, কংগ্রেস সাহায্য প্যাকেজ অনুমোদন না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার বলেছেন, ‘পরিস্থিতি এখন অত্যন্ত গুরুতর। আমরা ইউক্রেনের ফ্রন্ট-লাইন সৈন্যদের দেখেছি যাদের কাছে রুশ আগ্রাসন প্রতিহত করার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ নেই। তারা এখনও সাহসিকতার সাথে লড়াই করছে। তাদের কাছে এখনও বর্ম এবং অস্ত্র ও গোলাবারুদ রয়েছে যা তারা ব্যবহার করতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস কাজ করতে ব্যর্থ হয়েছে বলে তাদের এখন তা হিসাব করে ব্যবহার করতে হবে।’
মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ান বাহিনী ‘অন্য কিছু শহর ও গ্রাম দখল করা শুরু করেছে’। ‘পরিস্থিতি খুবই ভয়ঙ্কর,’ তিনি বলেন, ‘কিন্তু তারা অবশ্যই অঞ্চল হারাতে শুরু করেছে - যে অঞ্চলটি তারা রাশিয়ানদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছিল এবং এখন তাদের রাশিয়ানদের ফিরিয়ে দিতে হবে কারণ তারা তা রক্ষা পারে না, তারা তাদের সাথে লড়াই করতে পারে না,’ কিরবি বলেছিলেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট। ইমা।