এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন,‘আমরা ভবিষ্যতে যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে আমাদের এখানেও কমবে। আবার আন্তর্জাতিক বাজারে বাড়লে আমাদের দেশেও বাড়ানো হবে।’
প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে ডিজেল বেশি ব্যবহার হয়। কাজেই আমাদের মেইন টার্গেট হলো ডিজেলের দাম কমানো।