calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা ইয়েমেনে , নিহত ১১
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা ইয়েমেনে , নিহত ১১

ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ এবং আশেপাশের ছোট শহরগুলোতে হুতিদের লক্ষ্যবস্তুতে সোমবার (১১ মার্চ) বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বয়ে গঠিত জোট। এ হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ • বিকাল ০৩:০৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার (১২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

হুতি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা  এবং রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালানো হয়েছে। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের হুতিরা।

হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র। গত ১২ জানুয়ারি থেকে ইয়েমেনে হুতিদের সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা শুরু করে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী। কিন্তু তাদের এসব হামলা হুতিদের থামাতে ব্যর্থ হয়। হুতিরা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও তদের লক্ষ্যস্থল করে তোলে।

সম্প্রতি হুতিদের হামলায় প্রথমবারের মতো তিনজন নিহত ও একটি ব্রিটিশ জাহাজ ডুবে যায়। এর জেরে কয়েকদিনের মধ্যেই ইয়েমেনে ফের হামলা চালালো মার্কিন-ব্রিটিশ বাহিনী। সোমবার ইয়েমেনে রোজার প্রথমদিন ছিল, তারমধ্যেই হামলাগুলো চালায় মার্কিন-ব্রিটিশ বাহিনী।

tag ট্যাগ: #1111