calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজায় নির্মম কৌতুক যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ : রাশিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় নির্মম কৌতুক যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ : রাশিয়া

মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, সেটিকে রাশিয়া 'নির্মম কৌতুক' হিসেবে অভিহিত করেছে। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে আনাদুলু অ্যাজেন্সির করা এক প্রশ্নের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ • সকাল ১১:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত


তিনি বলেন, 'এগুলো হলো নির্মম কৌতুক, লোকজনকে বিদ্রূপ করার মতো বিষয়। কারণ যখন প্রতিদিন বেসামরিক লোকজন না খেয়ে মরছে, যখন আমাদের তাদের গন্তব্য নিয়ে কথা বলা দরকার, যখন শান্তি কিভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে আলোচনা করা দরকার, তখন এ জাতীয় কিছুর কথা বলা হয়, তখন সত্যিই বোঝা যায়, এর পরিণতি শেষ পর্যন্ত কী হবে।'

তিনি প্রশ্ন করেন, 'যখন কোনো দেশ (আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি) যুদ্ধবিরতির পরিকল্পনার কথা পর্যন্ত শুনতে চায় না, যুদ্ধবিরতি চায় না, তখন আমরা কিভাবে বেসামরিক অবকাঠামো নির্মাণের উদ্যোগের বিষয়টিকে বিবেচনা করতে পারি?'

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফিলিস্তিনিদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজার উপকূলে সাময়িকভাবে একটি জেটি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন।

গাজায় ৭ অক্টোবর থেকে ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত ৭৩ হাজার লোক আহত হয়েছে।

ইসরাইল গাজায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। ফলে গাজায়, বিশেষ করে উত্তর গাজায় লোকজন দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি অবরোধের জের ধরে অপুষ্টি ও ডায়রিয়ায় গাজায় অন্তত ২৭ জন মারা গেছে।

ইসরাইল গাজার ৮৫ ভাগ লোককে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে। তাদেরকে খাদ্য, পরিষ্কার পানি ও ওষুধ থেকে বঞ্চিত করছে। আর ইসরাইলি হামলায় গাজার ৬০ ভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ভেটো দিয়ে যাচ্ছে। আর ইসরাইলকে বিধ্বংসী অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

tag ট্যাগ: #1111