সূত্রটি বলছে, ‘সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এটি ম্যাক ৮ পর্যন্ত গতিতে পৌঁছাতে সক্ষম।’
এটি কঠিন জ্বালানিতে চলে বলেও জানিয়েছে তারা।
সূত্রটি আরো বলছে, ইরান-সমর্থিত হাউছিরা লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরের পাশাপাশি ইসরাইলের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযানের জন্য নিজেদের তৈরি করা রকেট ব্যবহার করতে চায়।
গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হাউছিরা।
সূত্র : আল জাজিরা