calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / নির্বাচন নতুন দিতে হবে: আ স ম রব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নির্বাচন নতুন দিতে হবে: আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে যা অনুষ্ঠিত হয়েছে তা একেবারেই প্রহসনমূলক। এটা জনগণের সঙ্গে প্রতারণা। জনগণকে ভোটাধিকারের সুযোগ না দিয়ে ক্ষমতা নবায়নের নীলনকশা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ মার্চ ২০২৪ • দুপুর ০২:০১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৫ বার পঠিত

সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গত ১৫ বছর নির্বাচনবিহীন দেশ পরিচালনা করতে গিয়ে সরকার রাজনীতিতে দুর্ভিক্ষ তৈরি করেছে। এখন সরকারের অন্তর্নিহত সংকট দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্রমাগত নিরাপদহীন ও হুমকির সম্মুখীন হবে। গণজাগরণ, গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। 

সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। তিনি বলেন, সরকার নিজেই অহরহ বলে বেড়াচ্ছে বহিঃশক্তির সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব ছিল না। এতেই প্রমাণ হয় এ সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে না। জনগণের প্রতিনিধিত্বহীন দখলদার সরকারকে দ্রুত অপসারিত করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, একেএম মিজান উর রশিদ চৌধুরী, মোশারফ হোসেন, আব্দুল্লাহ আল তারেক, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, মোহাম্মদ সাহাব উদ্দিন, ফারজানা দিবা, ছাত্রনেতা আকবর হোসেন প্রমুখ।
 

tag ট্যাগ: #1111