calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / খোঁজ মিলছে না স্বজনদের, মর্গে পড়ে আছে প্রবাসী বাংলাদেশির মরদেহ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

খোঁজ মিলছে না স্বজনদের, মর্গে পড়ে আছে প্রবাসী বাংলাদেশির মরদেহ

মালয়েশিয়ায় হাসপাতালের মর্গে পড়ে আছে এক বাংলাদেশির মরদেহ। মৃত ব্যক্তির হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় তার পরিবারের সন্ধান মিলছে না। ফলে আবদুল সোবহান (৪৯) নামের ওই ব্যক্তির মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না বলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ মার্চ ২০২৪ • সকাল ১১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

মৃত আবদুল সোবহানের পাসপোর্ট থেকে জানা যায়, তিনি কুমিল্লা জেলার নুরে জামানের ছেলে।

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতালের মর্গে পড়ে আছে তার মরদেহ।

প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি মরদেহ শনাক্তের জন্য স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোক জনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করান। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে অবগত করলে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ হাইকমিশন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া মৃত ব্যক্তির পরিচিতজনদের কোনো তথ্য দিতে পারেনি। মরদেহের দাবিদার না পাওয়া পর্যন্ত আবদুল সোবহানের মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব নয়। এ অবস্থায় মরদেহ শনাক্তে পরিচিত বা স্বজনদের হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সঙ্গে +৬০১২৪৩১৩১৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

tag ট্যাগ: #111