হাসান এ শাফী বলেন, আমাদের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর আগে তিনি সাড়ে তিনটার দিকে আমাকে কল দিয়ে জানান তার খারাপ লাগছে। আমি তার বাসার নিচে যাওয়ার আগে তিনি লিফট দিয়ে নিচে নামেন। আমরা তাকে ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত শিক্ষকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
জানাজা ও দাফনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অধ্যাপকের পরিবারের সবাই আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।