মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ জানান, ‘অনেকটা সময় ধরে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। ওই সময়ের কথা মাথায় রেখে, পানির তাপমাত্রার কথা মাথায় রেখে আমাদের মনে হচ্ছে, আর কাউকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব নয়।’
ভারতীয় জাহাজকর্মীরা নিরাপদ :
যে জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙেছে, সেটি সিঙ্গাপুরের পতাকাবাহী একটা কন্টেনারবাহী জাহাজ। জাহাজে ২২ জন কর্মী ছিলেন। সকলেই ভারতীয়। সব কর্মীই নিরাপদে আছেন। ধাক্কা লাগার আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জাহাজ থেকে এসও এস-ও পাঠানো
তদন্ত করছে এনটিএসবি :
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বাল্টিমোরের সেতু ভেঙ্গে পড়ার তদন্ত করছে। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘উদ্ধারের কাজ শেষ হওয়ার পরই তারা তদন্ত শুরু করবেন।’
তিনি জানান, ‘কী করে সেতু ভাঙলো তা তারা তদন্ত করে দেখবেন। জাহাজটির বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া ও তার সেতুতে ধাক্কা মারার বিষয়টিও তদন্ত করে দেখবেন। কেন এই দুর্ঘটনা হলো, তা খুঁজে বের করার চেষ্টা করবেন।’
মার্কিন পরিবহন সচিব জানান, ‘এই সেতুটি ছিল বাল্টিমোরের অন্যতম প্রতীক। যুক্তরাষ্ট্রের উন্নত পরিকাঠামোর একটা নিদর্শন। এটা তাই কোনো সাধারণ সেতু ছিল না।’