calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঈদের আগেই বিলম্বে চলছে ট্রেন .
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঈদের আগেই বিলম্বে চলছে ট্রেন .

ঈদ উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে বিশেষ যাত্রা শুরু হবে। তার আগেই বিলম্বে চলছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩১ মার্চ ২০২৪ • দুপুর ১২:২৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৮ বার পঠিত

ঢাকা স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা গিয়েছে— লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ৬ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে; রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ২ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ৩ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে এবং পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে কোনো প্লাটফর্ম নম্বর দেওয়া হয়নি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিলম্ব করার কোনো সুনির্দিষ্ট কারণ নেই। এই ট্রেনগুলো ঢাকায় বিলম্বে এসেছে, তাই বিলম্বে ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস লাইনে আছে, ছেড়ে যাবে। অন্যগুলোও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে।

tag ট্যাগ: #111