calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ঈদের নামাজ আদায় আরব আমিরাতে আনন্দ-উদ্দীপনায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ঈদের নামাজ আদায় আরব আমিরাতে আনন্দ-উদ্দীপনায়

উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতে উঠেছেন দেশটির মুসলিমরা। সংযুক্ত আরব আমিরাতে আজ ভোর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৭ বার পঠিত

ঘোষণা অনুযায়ী, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাহতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুওয়াইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া আল আইনে ৬টা ১৫ মিনিটে এবং জায়েদ সিটিতে বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

শারজাহ থেকে প্রবাসী আলেম ওমর ফারুক আজাদ জানান, আরব আমিরাতের শারজাহ’র অন্যতম আইকনিক স্থাপত্য আল নূর মসজিদে ঈদের নামাজে জমায়েত হয়েছেন অন্তত ১০ হাজার মুসল্লি। বিভিন্ন ভাষাভাষী ও বর্ণের মানুষ এক কাতারে জামাত আদায়ের দৃশ্য হৃদয়স্পর্শী। এছাড়াও নারীরাও দলে দলে জামাতে শরীক হয়েছেন। নামাজের পর আরব্য কোমলমতি শিশুরা রাস্তার দ্বারে দ্বারে চকলেট, মিষ্টান্ন ও জুস বিতরণের দৃশ্যটাও চমৎকার। 

প্রবাসে ঈদের অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রবাসের বুকে স্বজনহীন ঈদে অবশ্য খুশির আমেজে মলিনতা থাকেই। কিন্তু তারপরও বড় মসজিদগুলোতে ঈদের জামাত আদায় করলে ঈদের শাশ্বত শিক্ষা, বিশ্ব মুসলিমের ঐক্যের অনুভূতি পাওয়া যায়। 

tag ট্যাগ: #222