calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আরও গোপন নথি উদ্ধার বাইডেনের বাড়ি থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আরও গোপন নথি উদ্ধার বাইডেনের বাড়ি থেকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের উইলমিংটনের বাড়িতে শুক্রবার বিচার বিভাগের তল্লাশিতে আরও ছয়টি গোপন নথি পাওয়া গেছে। রাইডেনের আইনজীবী শনিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। গোপন নথি ও অন্য সামগ্রীগুলোর...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ • দুপুর ০২:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

আইনজীবী জানান, অন্য নথিগুলো প্রেসিডেন্ট ওবামার প্রশাসনে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের সময়কার।

তিনি আরও জানান, উইলমিংটনের বাড়িতে ১২ ঘণ্টার বেশি তল্লাশি চালায় বিচার বিভাগ। সে সময় ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের হাতে লেখা কিছু নোটও পাওয়া গেছে।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্বের সময়ের সম্ভাব্য নথিপত্র ও গোপন নথির জন্য পুরো বাড়িতে তল্লাশি চালাতে বিচার বিভাগকে সুযোগ করে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তিনি জানান, তল্লাশির সময় জো বাইডেন বা তার স্ত্রী জিল বাইডেনের কেউই বাড়িতে ছিলেন না। সাপ্তাহিক ছুটিতে ডেলাওয়্যারের রেহোবোথ বিচ এলাকায় ছিলেন বাইডেন।

তল্লাশি চালানোর আগে বিচার বিভাগের অনুসন্ধানকারীরা বিষয়টি বাইডেনের আইনজীবীকে জানিয়েছেন। ওই সময় প্রেসিডেন্টের বাড়িতে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত ও হোয়াইট হাউসের আইনজীবীরা।

চলতি মাসে এর আগেও বাইডেনের উইলমিংটনের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার করা হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে বাইডেনের ব্যবহৃত একটি কার্যালয় থেকে কিছু নথি উদ্ধার করা হয়েছিল।

tag ট্যাগ: #111