অশোক রায় নন্দীর মৃত্যুর খবরে রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত অশোক রায় নন্দীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ১১.৩০ টায় ধানমন্ডি ছায়ানট ভবনে মরদেহ রাখা হবে। ১২.৩০টায় সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুর ২টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকা বাংলাবাজার ৩ লিয়াকত এভিনিউতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৩.৩০টায় ঢাকার পোস্তগোলা মহা শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।