calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানের ক্রেতাদের বিমান সংস্থা কেনায় সাড়া নেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ক্রেতাদের বিমান সংস্থা কেনায় সাড়া নেই

সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছিল দেশটির সরকার। মূলত সরকারি এই বিমান সংস্থাটির বেশির ভাগ শেয়ার বিক্রি করে বেসরকারি মালিকানায় দিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ মে ২০২৪ • সকাল ১১:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রহ দেখানো উপসাগরীয় দুটি কোম্পানি এখনো দরপত্রের জন্য তাদের আবেদন জমা দেয়নি। এ অবস্থায় শুক্রবার দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও তা ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান সংস্থার জন্য ক্রেতাদের আকৃষ্ট করতে ইতিপূর্বে পাকিস্তানের বেসরকারিকরণ কমিশন এবং পিআইএ প্রশাসন বেশ কয়েকটি প্রদর্শনী (রোড শো) পরিচালনা করেছে। কিন্তু এসব শো করে খুব বেশি সাফল্য পাওয়া যায়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 

এদিকে পাকিস্তানের বেসরকারিকরণ মন্ত্রী আব্দুল আলিম খান দাবি করেছেন, ইতিমধ্যে ১০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তবে সুনির্দিষ্ট করে কোনো কোম্পানির নাম উল্লেখ করতে পারেননি তিনি। 

মন্ত্রী বলেছেন, কমিশন আগ্রহী কোম্পানিগুলোর অনুরোধে দরপত্র জমা দেওয়ার তারিখ বাড়ানোর জন্য অনুমোদন দিয়েছে। 

পাকিস্তানের সরকার সম্প্রতি এক ঘোষণা বলেছিল, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংস্কারের অংশ হিসেবে লোকসানে থাকা বিমান সংস্থাটির নিয়ন্ত্রণসহ ৫১ শতাংশ শেয়ার বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চায়।

tag ট্যাগ: #111