পাকিস্তান চাঁদের দিকে যে কৃত্রিম উপগ্রহটি পাঠিয়েছে, তার নাম আইকিউব কামার। এর আগে মহাকাশে পাকিস্তান বহু কৃত্রিম উপগ্রহ পাঠালেও চাঁদের উদ্দেশে কোনও কৃত্রিম উপগ্রহ পাঠাতে পারেনি তারা। চীনের অভিযানের সঙ্গে এই প্রথম সেই বিশেষ ক্ষেত্রে খাতা খুলল পাকিস্তান।
পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি (আইএসটি) দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। এই উপগ্রহের প্রাথমিক লক্ষ্য চাঁদকেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ সংক্রান্ত অনুসন্ধানে দেশের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগকে ত্বরান্বিত করা।