calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ, ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ, ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা

গাজায় ইসরাইল হামলা অব্যাহত রাখার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে মিসরের রাজধানীতে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার জানিয়েছে, তাদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ মে ২০২৪ • দুপুর ০১:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৪৩ বার পঠিত

পরিচয় প্রকাশ না করার শর্তে এক হামাস কর্মকর্তা এএফপিকে বলেন, 'মিসরীয় গোয়েন্দা মন্ত্রীর সাথে বৈঠক শেষ হয়েছে। হামাস প্রতিনিধিদল আরো আলোচনার জন্য দোহায় ফিরে যাচ্ছে।'

হামাস আলোচকেরা মঙ্গলবার কায়রো ফিরবেন বলে আশা করা হচ্ছে। মিসরীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কি নিউজ সাইট আল-কাহেরা এ খবর জানায়।

এদিকে সিআইএ পরিচালক বিল বার্নস মধ্যস্ততা আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-সানির সাথে আলোচনার জন্য দোহা রওনা হয়েছেন।

নেতানিয়াহুর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, তার মন্ত্রিসভা হামাসকে আবারো গাজার নিয়ন্ত্রণ নিতে দেবে না। ইসরাইল হামাসের দাবি মেনে নেবে না। তাদের দাবি মানার অর্থ হলো আত্মসমর্পণ করা। তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে।

অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, তারা 'ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা' পালন করবে। তারা জানায়, তারা একটি চুক্তিতে পৌঁছার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

হামাসের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের পূর্ণ অবসান, গাজা উপত্যকা থেকে ইসরাইলের পুরোপুরি প্রত্যাহার, উদ্বাস্তুদের বাড়িতে ফেরার অধিকার প্রদান, ত্রাণ সহায়তা বাড়ানো।

হামাস রোববার বলেছে, গাজায় যুদ্ধ বিরতি অর্জনের লক্ষ্যে সর্বশেষ বৈঠক কায়রোতে 'গভীর এবং গুরুতর আলোচনার' পর শেষ হয়েছে। তারা তাদের মূল দাবিগুলো পুনরায় উত্থাপন করে, যেগুলো ইসরাইল আবার প্রত্যাখ্যান করে।

কায়রোতে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় যা ইসরাইলি 'আগ্রাসন' বন্ধ করবে এবং গাজা থেকে ইসরাইলের প্রত্যাহার নিশ্চিত করবে। অন্যদিকে, হামাস ইসরাইলের জেলে থাকা শত শত বন্দীর বিনিময়ে প্রায় ১০০ জন বন্দীকে মুক্তি দেবে।

এক বিবৃতিতে হানিয়া 'আগ্রাসন অব্যাহত রাখা এবং সংঘর্ষের মূল কারণগুলো সম্প্রসারণের জন্য' ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। তিনি নেতানিয়াহুকে 'মধ্যস্থতাকারী এবং অন্যান্য পক্ষের মাধ্যমে করা প্রচেষ্টাকে ধ্বংস করার' জন্য দায়ী করেন। আলোচকরা কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি আলোচনায় ব্যর্থ হয়েছে।

নেতানিয়াহু রোববার কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই চ্যানেলটি ২৪ ঘণ্টা সঙ্ঘাতের খবর প্রচার করছিল। ইসরাইল সরকারের সিদ্ধান্ত গ্রহণের কিছুক্ষণ পরই ইসরাইলে আল জাজিরার প্রচার বন্ধ হয়ে যায়। আল জাজিরা ইসরাইল সরকারের এই সিদ্ধান্তকে 'অপরাধমূলক কাজ' হিসেবে অভিহিত করে বলেছে, তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।
সূত্র : আরব নিউজ, আল জাজিরা, ভয়েস অব আমেরিকা


tag ট্যাগ: #111