calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ সাত মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় ইতোমধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে অঞ্চলটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ মে ২০২৪ • বিকাল ০৪:২০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

দীর্ঘ এই সময়ে গাজার বিভিন্ন অঞ্চল ইসরায়েলি বর্বরতায় আক্রান্ত হলেও কিছুটা রেহাই ছিল গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহর। তবে লাখ লাখ জনগোষ্ঠীর আশ্রয়স্থল এই শহরে হামলা ‘আসন্ন’ বলে এবার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। 

সোমবার (৬ এপ্রিল) আল জাজিরার খবরে বলা হয়, রাফাহতে বসবাসকারী বেসামরিক মানুষদের শহরটির একটি অংশ খালি করে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আইএডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহর পূর্বাঞ্চলে বসবাসকারী মানুষদের নিকটস্থ সুনির্দিষ্ট ‘মানবিক এলাকায়’ চলে যেতে তারা উৎসাহিত করছে। এলাকাটির বাসিন্দাদের খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবির এলাকায় চলে যেতে বলা হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, আইডিএফ গাজার সর্বত্র হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে যতক্ষণ না তাদের কাছে থাকা জিম্মিরা দেশে ফিরে আসে।

আইডিএফের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘পূর্ব রাফাহ থেকে প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।’

অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফাতে সামরিক অভিযান চালালে তা হবে ‘বিপর্যয়কর’।

ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, ‘রাফাহতে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে হামলা চালালে সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে।’

tag ট্যাগ: #1111