calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাইডেনের চূড়ান্ত হুমকি ইসরাইলকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাইডেনের চূড়ান্ত হুমকি ইসরাইলকে

ইসরাইলকে চূড়ান্ত হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলি বাহিনী যদি জনবহুল রাফার অংশবিশেষে প্রবেশ করে তবে তারা দেশটিকে সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ • বিকাল ০৩:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৯ বার পঠিত

ইসরাইলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরাইল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে, তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজার এই অংশে ১০ লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু আশ্রয় নিয়েছে।

গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরাইলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরাইল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে- এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

বাইডেন বলেন, 'আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখনো রাফায় যায়নি, তারা যদি রাফায় যায়, তবে অস্ত্র সরবরাহ করব না।'

তিনি বলেন, 'এসব বোমা এবং অন্যান্যভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে।'

তবে তিনি নিশ্চিত করে বলেন, ইসরাইলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

ইসরাইল গাজায় তার রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'এখনো করেনি।' তবে তিনি জানান, রাফায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কায় গত সপ্তাহে ২,০০০ পাউন্ড ও ৫০০ পাউন্ডের বোমা ইসরাইলে সরবরাহ বন্ধ করা হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

tag ট্যাগ: #1111