calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ৬৭ লাখ ৫০ হাজারের কাছাকাছিnকরোনায় মৃতের সংখ্যা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৬৭ লাখ ৫০ হাজারের কাছাকাছিnকরোনায় মৃতের সংখ্যা

মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৩৫ হাজার।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ • সকাল ১১:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৬ বার পঠিত

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৫ লাখ ছয় হাজার ৮২৫ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৪৮ হাজার ১১০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ১০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৯৬ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৯ হাজার ১৪৫।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮২ হাজার ১৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৩৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৫৭৬ জন। আর মারা গেছে এক লাখ ৬৩ হাজার ৯৪৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৪৫৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ৮৪৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৯৪৪ জন। মারা গেছে ছয় লাখ ৯৬ হাজার ৩৭৬ জন।

tag ট্যাগ: #1111