calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দ্রুত নিয়োগের তাগিদ সরকারি চাকরির শূন্যপদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দ্রুত নিয়োগের তাগিদ সরকারি চাকরির শূন্যপদে

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরসহ সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া আন্ত:মন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ • রাত ০৮:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

জানা গেছে, বৈঠকে জানানো হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২ পদ পূরণ হয়েছে। আর ফাঁকা রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্যপদ পূরণকল্পে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে।

বৈঠকে শূন্যপদের সংখ্যা বলা হলেও মন্ত্রণালয়ভিত্তিক তথ্য দেওয়া হয়নি। তাই আগামী বৈঠকে মন্ত্রণালয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা উপস্থাপনের জন্য বলা হয়েছে। আর শূন্যপদ পূরণে কী কী বাধা রয়েছে, তা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে। 

কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, মন্ত্রণালয়গুলোর শূন্যপদ পূরণের বিষয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে।

tag ট্যাগ: #111