calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা: দ্বিতীয় তদন্ত রিপোর্টে যা আছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা: দ্বিতীয় তদন্ত রিপোর্টে যা আছে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে তিনটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ • রাত ০৮:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

গত ২৩ মে ইরানের সেনাবাহিনী তাদের প্রথম তদন্ত রিপোর্টে জানিয়েছিল, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার কোনো রকম হামলা শিকার হয়নি, এটা নিখাদ দুর্ঘটনা।

গতকাল বুধবার (২৯ মে) আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনা নিয়ে দ্বিতীয় তদন্ত রিপোর্টেও ইরান জানিয়েছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ক্ষেত্রে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত সর্বশেষ তদন্ত রিপোর্টটি তৈরি করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে।

এছাড়া হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়ও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তাদের দাবি, হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। 

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়. দুর্ঘটনার ৬৯ সেকেন্ড আগে পর্যন্ত ক্রুদের সাথে যোগাযোগের মতো জরুরি কোনো ঘটনা ঘটেনি।

হেলিকপ্টারটি উড্ডয়নের সময় আবহাওয়া অনুকূলে ছিল। তবে প্রাপ্ত নথিপত্র ও অন্য দুটি হেলিকপ্টারের পাইলট ও যাত্রীদের বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে, ফেরার রুটে আবহাওয়া পরিস্থিতির প্রভাব আরও বিশদে তদন্ত করা উচিত মনে করছেন তদন্তকারীরা। 

ইরানের সামরিক বাহিনী বলেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে এবং ফলাফল জনগণকে জানানো হবে।

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ তাদের সঙ্গে থাকা মোট ৯ জন।

সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাস্থল থেকে পরের দিন ২০ মে তাদের লাশ উদ্ধার করা হয়।

tag ট্যাগ: #111