calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গাজায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়া চলাকালে হামাসের শাসন অব্যাহত রাখাকে ইসরায়েল মেনে নেবে না এবং তারা হামাসের বিকল্প পরীক্ষা করছে। রোববার তিনি এ কথা বলেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুন ২০২৪ • দুপুর ১২:২৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘যখন আমরা গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছি, তখন প্রতিরক্ষা সংস্থা হামাসের বিকল্প শাসক যাচাই করছে। আমরা এলাকাগুলোকে (গাজায়) বিচ্ছিন্ন করব, এই এলাকাগুলো থেকে হামাস অপারেটিভদের সরিয়ে দেব এবং এমন বাহিনী চালু করব যেটি বিকল্প সরকার গঠন করতে সক্ষম করবে - একটি বিকল্প যেটি হামাসকে হুমকি দেয়।’

তিনি সম্ভাব্য বিকল্পগুলো সম্পর্কে বিস্তারিত বলেননি।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করেছে হামাস। এর আগে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সাথে গৃহযুদ্ধে লিপ্ত ছিল তারা। 

গত বছরের অক্টোবরে হামাসের হামলার জেরে গাজায় যুদ্ধ শুরু করে দেয় ইসরায়েল। উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। শুক্রবার যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি কাঠামো চুক্তি উপস্থাপন করেছেন। ইসরায়েল এই চুক্তি মানার ইঙ্গিত দিয়েছে।

tag ট্যাগ: #111