calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ২১০ ফিলিস্তিনিকে হত্যা চার ইসরাইলিকে বাঁচাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

২১০ ফিলিস্তিনিকে হত্যা চার ইসরাইলিকে বাঁচাতে

গত ৭ অক্টোবর হামলা চালিয়ে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে আড়াই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে হামাস। সম্প্রতি মধ্য গাজায় অভিযান চালিয়ে তাদের মধ্য থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার রাফাহসহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুন ২০২৪ • সকাল ১১:২০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের আট মাসের মাথায় জিম্মি উদ্ধারের এই বিরল ঘটনা ঘটলো। গত বছরের ৭ অক্টোবর গাজা সীমান্ত সংলগ্ন ওই সঙ্গীত উৎসব এবং দক্ষিণ ইসরাইলের অন্যান্য অঞ্চলে হামলা চালায় হামাস। এসময় তারা ২৫১ জনকে জিম্মি করে। যাদের মধ্যে ১১৬ জন এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে বন্দি রয়েছে এবং ৪১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী৷ওই সময় চীনা বংশোদ্ভূত ইসরাইলি নাগরিক নোয়া আরগামানিকেও উৎসব থেকে অপহরণ করা হয়। 

নভেম্বরে অবশ্য সপ্তাহব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস। ওই সময় ইসরাইলি কারাগারে বন্দি ২৪০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ১০৫ জিম্মিকে ছেড়ে দেয় সংগঠনটি। 

আইডিএফ জানিয়েছে, ইসরাইল সিকিউরিটি এজেন্সি এবং ইসরাইল পুলিশের যৌথ অভিযানে মধ্য গাজার নুসিরাতের দুটি পৃথক স্থান থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আইডিএফ জানায়, তারা ভালো রয়েছে। তবে তাদের আরও চিকিৎসামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য ‘শেবা’ তেল-হাশোমার মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অভিযানে শিশুসহ অন্তত ২১০ জন নিহত এবং আরো বেশ কিছু মানুষ আহত হয়েছেন। আল-আকসা হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন। 

মন্ত্রণালয়ের পক্ষে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, ‘বেশ কয়েকজন আহত মানুষ লুটিয়ে পড়ে আছেন এবং চিকিৎসকরা তাদের সাধারণ চিকিৎসা ক্ষমতা দিয়ে বাঁচানোর চেষ্টা করছে।’

এদিকে দ্য হোস্টেজ ফ্যামিলি ফোরাম নামে ইসরাইলি জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ ওই চার জিম্মিকে উদ্ধার প্রক্রিয়াকে একটি ‘অলৌকিক বিজয়’ বলে উল্লেখ করেছে এবং ‘বীরত্বপূর্ণ অপারেশন’র জন্য আইডিএফকে ধন্যবাদ জানিয়েছে।

গ্রুপটি বলেছে, ‘ইসরাইল সরকারকে অবশ্যই হামাসের হাতে বন্দি ১২০ জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি মনে রাখতে হবে।’ 

এদিকে নুসিরাতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ‘ইসরাইল হামাসের ওপর তার পছন্দ চাপিয়ে দিতে পারবে না। হামাস অবশ্যই ফিলিস্তিনিদের নিরাপত্তা অর্জন না করা পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি করবে না।’ সূত্র: বিবিসি ও আল জাজিরা।

tag ট্যাগ: #111