calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানে সরকার ভেঙে যাওয়ার ইঙ্গিত দিলেন পিপিপি নেতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে সরকার ভেঙে যাওয়ার ইঙ্গিত দিলেন পিপিপি নেতা

শাহবাজ শরিফের সরকার আগামী তিন মাসের মধ্যে ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা মঞ্জুর ওয়াসান। রোববার পাকিস্তানের খায়রপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পিপিপি নেতা আরও বলেন, আগামী তিন মাস...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১০ জুন ২০২৪ • সকাল ১০:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

পাকিস্তান তেহরিক-ইইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য রাজনীতিবিদদের ভবিষ্যৎ খারাপ বলে মন্তব্য করেছেন তিনি।  ওয়াসান বলেন, তাদের মুক্তি দেওয়া হয়েছিল এবং তা ফিরিয়েও নেওয়া হয়েছে। তাই ইমরান খানের কল্পনার জগতে বসবাস করা উচিত নয়।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপিপির সঙ্গে জোট গড়ে সরকারে আসে পিএমএল-এন। তবে আগামী বাজেট নিয়ে বর্তমানে পিএমএল-এনের সঙ্গে টানাপোড়েন চলছে পিপিপির। এমন পরিস্থিতির মধ্যেই এ পূর্বাভাস দিলেন মঞ্জুর।

পিপিপির সিনিয়র নেতা খুরশিদ শাহ বলেন, সরকার বাজেটের বিষয়ে আমাদের কিছু জানায়নি। পিএমএল-এন বেসরকারিকরণ নীতি, কর, উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কী করছে, সেগুলো আমরা জানি না।

tag ট্যাগ: #1111