calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / পাবনায় রাতের আড্ডায় রাষ্ট্রপতি খেলেন চিড়া ভাজা সিঙ্গারা চপ ও লুচি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পাবনায় রাতের আড্ডায় রাষ্ট্রপতি খেলেন চিড়া ভাজা সিঙ্গারা চপ ও লুচি

আড্ডাপ্রিয় এবং বন্ধুবৎসল রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন নিজ জন্মস্থান পাবনায় সোমবার রাতে পুরোনো স্মৃতি খুঁজে ফিরলেন। সোমবার রাতে তিনি পুরোনো এবং প্রিয় প্রতিষ্ঠান পাবনা প্রেস ক্লাবে বাল্যবন্ধু, সতীর্থ সাংবাদিক সহকর্মীদের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন ২০২৪ • বিকাল ০৩:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

যৌবন থেকে রাষ্ট্রপতি হওয়ার পূর্ব পর্যন্ত জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন পাবনা প্রেস ক্লাবে। তাই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় সফরে এলে তিনি প্রেস ক্লাবে আসতে ভুল করেন না। এবারও ৪ দিনের সফরে এসে রাষ্ট্রপতি সোমবার রাতে পাবনা প্রেস ক্লাবে পুরোনো সহকর্মী, বাল্য বন্ধুসহ সতীর্থ সহকর্মীদের সঙ্গে মিলিত হন। এক ঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতি প্রেস ক্লাবে অবস্থান করেন। 

প্রেস ক্লাবে এসে রাষ্ট্রপতি স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি আনুষ্ঠাকিতায় শরিক না হয়ে আগের মত সবার সঙ্গে বসে আড্ডায় মেতে ওঠেন। এসময় তিনি পুরোনো স্মৃতি তুলে ধরে সবার সঙ্গে নাম ধরে ধরে ডেকে কুশল বিনিময় করেন। আড্ডার এক পর্যায়ে রাষ্ট্রপতি বাল্যবন্ধুদের সঙ্গে শৈশব, কৈশোর, শিক্ষাজীবন, মুক্তিযুদ্ধ ও বন্দি জীবন, জেলখানায় নির্যাতনসহ অতীতের নানা ঘটনা নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেন। 

প্রেস ক্লাবে রাষ্ট্রপতিকে তার প্রিয় মুখোরোচক খাবার এবং চিড়া ভাজা, চপ-সিঙ্গারা, লুচি, আলুর দম দিয়ে আপ্যায়ন করা হয়। 

এসময় রাষ্ট্রপতি বলেন, পাবনা প্রেসক্লাব ও পাবনার সাংবাদিকতার সঙ্গে আমার আজীবন ও অন্তরের সম্পর্ক। আমি প্রাণ দিয়ে যে সব প্রতিষ্ঠানকে লালন করি তার মধ্যে পাবনা প্রেসক্লাব অন্যতম। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। 

তিনি আরও বলেন, আমি পাবনা জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আমার সাধ্যমত জেলার উন্নয়নে কাজ করবো। 

এ সময় পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, রাষ্ট্রপতির বাল্যবন্ধু পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি,পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, এনডিসি, পিএসসি, রাষ্ট্রপতির প্রেস সচিব মো.জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, বর্তমান সহসভাপতি মির্জা আজাদ, শহিদুর রহমান শহিদ, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে রাষ্ট্রপতি পাবনা প্রেস ক্লাবে অবস্থানকালে হাজার হাজার মানুষ শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কের দু’পাশে সমবেত হন। সরকারি কর্মসূচি না থাকায় সাধারণ মানুষ রাষ্ট্রপতির কাছে যেতে পারেন নি। এজন্য তারা রাতে এবং নিরাপত্তা বেষ্টনীর বাইরে এসে জড়ো হন তাদের গর্বিত প্রিয় সন্তানকে অভিবাদন জানাতে। 

রাষ্ট্রপতি রাত সাড়ে ৮টার দিকে প্রেস ক্লাব থেকে বের হলে জনতা ‘রাষ্ট্রপতির দু’নয়ন, পাবনাবাসীর উন্নয়ন’, শুভেচ্ছা স্বাগতম রাষ্ট্রপতির আগমন স্লোগানে মুখর করে তোলে। 

রাষ্ট্রপতিও তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং দোওয়া করতে বলেন। মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে এবং বুধবার রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

tag ট্যাগ: #1111