calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / এ বছরের পর আর থাকবে না টিকিট কালোবাজারি : র‍্যাব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

এ বছরের পর আর থাকবে না টিকিট কালোবাজারি : র‍্যাব

এ বছরের পর আর টিকিট কালোবাজারি থাকবে না বলে আশ্বাস দিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ • দুপুর ০১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

এছাড়াও ঈদ যাত্রায় রেল স্টেশনে কোনো অভিযোগ থাকলে স্থাপিত র‌্যাবের সাপোর্ট সেন্টার/ অবজারভেশন পোস্টে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি। 

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে মিডিয়া উইং পরিচালক কমান্ডার বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছে। এ বিষয়ে সহযোগিতা করলে যাত্রীদের লাভ, দেশের লাভ এবং সবার লাভ। তিনি যাত্রীদের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রার জন্য অনুরোধ করেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।

আরাফাত ইসলাম বলেন, ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব-৩ সহ র‌্যাবের সব ব্যাটালিয়ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সংক্রান্ত তথ্য র‌্যাবের কাছে নেই। ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে র‌্যাব সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাবের সব ব্যাটালিয়ন দেশের বড় বড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে। টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‍্যাবের ব্যাটালিয়ন তৎপর রয়েছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে টিকিট কালোবাজরি কমেছে। র‍্যাবের এই কার্যক্রমের ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।

tag ট্যাগ: #111