calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা জেলেনস্কির শহরে, নিহত ৯
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা জেলেনস্কির শহরে, নিহত ৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মভূমি ক্রিভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ • দুপুর ০১:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

স্থানীয় সময় বুধবার (১২ জুন) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সবকিছু। জেলেনস্কির জন্মভূমিতে চালানো এ হামলায় শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস বলেছে, বুধবার একটি আবাসিক ভবনে চালানো হামলায় আহতদের মধ্যে অন্তত পাঁচটি শিশু রয়েছে। এর আগে, চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

খবরে আরও বলা হয়, ধ্বংসস্তূপে জরুরি পরিষেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ করছেন। ঘটনাস্থলে শিকারি কুকুরও নিয়ে আসা হয়েছে।

এ হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘প্রতিদিন ও প্রতি ঘণ্টায় রুশবাহিনীর ত্রাস এটা প্রমাণ করছে যে, ইউক্রেনকে তাদের অংশীদারদের সঙ্গে নিজস্ব আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।’

এছাড়া, রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের মিত্রদের প্রতি অত্যাধুনিক ‘এরিয়াল ব্যাটারি’র সরবরাহ বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা আমাদের শহর ও বাসিন্দাদের সর্বাধিক সুরক্ষা দিতে পারে। আমাদের যতটা সম্ভব এসব প্রয়োজন।’

২০২২ সালে শুরু হওয়া আগ্রাসনের পর থেকেই বারবার রুশবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ক্রিভি রিহ।

এছাড়া, সপ্তাহজুড়ে চালানো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র। এতে কিয়েভের বিভিন্ন স্থানে ব্লাকআউটের শিকার হচ্ছেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো এ মুহূর্তে সচল করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

tag ট্যাগ: #111