calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান পাকিস্তানে উপনির্বাচন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

একাই ৩৩ আসনে লড়বেন ইমরান খান পাকিস্তানে উপনির্বাচন,

পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এ আগামী ১৬ মার্চ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। খবর জিও নিউজের।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ • দুপুর ১২:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

এর মাধ্যমে নতুন নজির গড়তে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এতগুলো আসনে লড়ছেন কোনো ব্যক্তি। 

রোববার লাহোরে পিটিআইয়ের মূল কমিটির এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি এ খবর দিয়েছেন। তিনি বলেন, আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচন করেছিলেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই সাংসদদের পদত্যাগপত্র গ্রহণ করার পর আসনগুলো শূন্য হয়।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইতোমধ্যে এ মাসের শুরুতে সব শূন্য জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পার্টি প্রধানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। ১৭ জানুয়ারি টুইটারে একটি বিবৃতিতে বলেছিলেন, তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন।

গত বছর ইমরান খানের প্রধানমন্ত্বিত্ব চলে যাওয়ার পর এপ্রিলে গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিটিআইয়ের সাংসদরা। তবে জুলাইয়ে কেবল ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। আর কয়েক দিন পর মোট ১১৩ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।  
 

tag ট্যাগ: #111