calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / পুলিশ জঙ্গি-সন্ত্রাসীদের থেকে একধাপ এগিয়ে : আইজিপি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

পুলিশ জঙ্গি-সন্ত্রাসীদের থেকে একধাপ এগিয়ে : আইজিপি

পুলিশ সবসময় জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে একধাপ এগিয়ে থাকে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আইজিপি বলেন, একটা সময় দেশের ৬৩ জেলায় জঙ্গিরা আক্রমণ করেছিল। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ • বিকাল ০৪:১৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, প্রধানমন্ত্রী পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। তিনি আমাদের লজিস্টিক বৃদ্ধি, ইকুপমেন্ট বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনার দেখেছেন সবসময় আমরা (পুলিশ) জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে একধাপ এগিয়ে থাকি।

কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করেছেন, নেত্রকোণায় আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা আমাদের সাইবার ক্রাইম, জঙ্গি সেলে ও সব ছোট ছোট ইউনিট সচেতন ও সবাই সতর্ক আছে। জঙ্গি হামলা বা হুমকির কোনো সংবাদ আমাদের কাছে নেই। দেশবাসী নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করবে, দেশবাসীর সবসময় আমরা পাশে আছি। তিনি বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ন থাকবে। টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ পর্যটকদের সহযোগিতা করবে।

গরুর হাটের চাঁদাবাজির বিষয়ে আইজিপি বলেন, উত্তরায় চাঁদাবাজির একটা ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেরেছি। সঙ্গে সঙ্গে সেখানে আমাদের সদস্যরা গিয়েছে। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে। আমরা কাউকে ছাড় দেব না। তবে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, তারা যেন প্রস্তুত হয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

tag ট্যাগ: #111