তিনি বলেন, এটি আমাদের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার দৃঢ় ও ঐতিহাসিক বন্ধনের বহিঃপ্রকাশ।
এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধজাহাজের বিষয়ে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।
কিউবার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও বলেছেন, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কিউবার আমন্ত্রণে এখানে এসেছিল। এটা থেকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি একটি অনানুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন, তা নিশ্চিত করতে এ সফরের আয়োজন করা হয়েছে।
রাশিয়া এর আগেও কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। দুই দেশই দীর্ঘদিনের মিত্র। হাভানায় সফর শেষ করে রাশিয়ার জাহাজগুলো ভেনিজুয়েলায় যেতে পারে।