calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রুশ ক্ষেপণাস্ত্রের হামলা রাফায় ইসরাইলি হেলিকপ্টারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রুশ ক্ষেপণাস্ত্রের হামলা রাফায় ইসরাইলি হেলিকপ্টারে

গাজা উপত্যকার রাফায় শুক্রবার ইসরাইলি একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রুশ-নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (স্যাম) ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) যোদ্ধারা এই হামলা করে বলে ইনস্টিটিউট ফর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৩:২২
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকবার মর্টার, রকেট এবং রকেট-চালিত গ্রেডেন হামলা চালায়। বিশেষ করে মধ্যগাজার নেটজারিত করিডোর, দক্ষিণে রাফা এবং ইসরাইলের সাথে ক্রসিংয়ের কাছে ইসরাইলি অবস্থানে এসব হামলা চালানো হয়।

হোয়াইট হাউস ও নেতানিয়াহু’র মধ্যে নতুন উত্তেজনা
মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সমালোচনার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এই সপ্তাহে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস বৃহস্পতিবার এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ এবং ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেছে।

ইস্যুটি শুরু হয়েছিল যখন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেছেন, ইসরাইলের প্রধান সামরিক সমর্থক মার্কিন প্রশাসন। সাম্প্রতিক মাসগুলোতে তার দেশ থেকে ‘অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ আটকে রেখেছে।’ এরপরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘এই মন্তব্যগুলো গভীরভাবে হতাশাজনক এবং অবশ্যই আমাদের জন্য বিরক্তিকর। আমাদের যে পরিমাণ সমর্থন রয়েছে এবং প্রদান করা অব্যাহত থাকবে।’

কিরবি বলেন, ‘হামাসের হুমকির বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষায় খুব স্পষ্টভাবে বলতে গেলে এই অঞ্চলে দেশটি যে হুমকির সম্মুখীন হচ্ছে সে ক্ষেত্রে অন্য কোনো দেশ সাহায্য করছে না।’

আগের দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সত্যিকার অর্থে জানি না তিনি কী বিষয়ে কথা বলছেন।’

‘একটি নির্দিষ্ট অস্ত্রশস্ত্রের চালান’ বাদ দিয়ে জেন-পিয়ের বলেন, ‘এখানে অন্য কোনো অস্ত্র সরবরাহের বিরতি নেই। কোনোটিই নয়।’

২,০০০ পাউন্ড বোমার একটি চালানের কথা উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ঘনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র ব্যবহারের বিষয়ে উদ্বেগের কারণ পর্যালোচনা করা হচ্ছে।

নেতানিয়াহু বৃহস্পতিবার পরে দ্বিগুণ ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার জন্য প্রস্তুত। যদিও ইসরাইল আমেরিকার কাছ থেকে তার অস্তিত্বের জন্য যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদ পায়।’

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সরকার প্রধান এবং বাইডেনের প্রশাসনের মধ্যে এই বিরোধ প্রথম নয়। বাইডেন এর আগে দক্ষিণ গাজার রাফাহতে একটি বড় ইসরাইলি অভিযানের কঠোর বিরোধিতা করেছিলেন। সেখানে এক মিলিয়নেরও বেশি বেসামরিক লোক ছিল এবং তার সতর্কতা না মানলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিল।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন লেবাননে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। হিজবুল্লাহ উত্তর ইসরাইলে কয়েক ডজন রকেট নিক্ষেপের সাথে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনে শীর্ষস্থানীয় ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় ব্লিঙ্কেন ‘লেবাননে আরও উত্তেজনা এড়াতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন। যাতে ইসরাইলি ও লেবাননের পরিবারগুলোকে তাদের বাড়িতে ফিরে যেতে পারে।’
হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৩৭,৪৩১ জন নিহত হয়েছে। এদের বেশিভাগই বেসামরিক নাগরিক।

সূত্র : আল জাজিরা ও এএফপি

tag ট্যাগ: #111