calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না লেবাননকে : জাতিসংঘ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না লেবাননকে : জাতিসংঘ

ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশের যুদ্ধের হুমকি একটি ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার সাংবাদিকদের এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৪:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ বিপর্যয়কে আরো বেসামাল করে তুলতে পারে যা সীমান্তের বাইরে…সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে। এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।’

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল ও ইউএনটিএসও নামে পরিচিত নিরস্ত্র কারিগরি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে অবস্থান করছে। এই দলগুলো ‘ব্লু লাইন’ হিসেবে পরিচিত এবং তারা লেবানন ও ইসরায়েলে মধ্যে সীমান্ত বিভেদকারী এলাকা পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা প্রশমন এবং দুপক্ষের মধ্যে হিসাবের কোনো গরমিল যাতে না হয়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বকে জোরেসোরে ও পরিষ্কার করে বলতে হবে, অতিদ্রুত উত্তেজনা নিরসন করা অপরিহার্য এবং এর কোনো সামরিক সমাধান নেই।’

অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। জবাবে ইসরায়েল বিমান হামলা ও ভারী কামান দিয়ে গোলা ছুঁড়ছে। সীমান্তে শত শত মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ‘লেবাননকে গাজায় পরিণত করার’ হুমকি দিয়েছেন।

অপরদিকে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননে ইসরায়েল বড় ধরনের হামলা চালালে এর জবাবে পাল্টা হামলায় কোনো নিয়ম রক্ষা করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন।

tag ট্যাগ: #111