calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / অ্যাসাঞ্জ মুক্ত মানুষ হলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

অ্যাসাঞ্জ মুক্ত মানুষ হলেন

গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বুধবার নিঃশব্দে এবং স্মিত হাসি দিয়ে ধীর কদমে আদালত ত্যাগ করেছেন। পাঁচ বছর পর মুক্ত জীবনে ফেরা অ্যাসাঞ্জকে তখন আদালতের বাইরে দাঁড়ানো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ জুন ২০২৪ • দুপুর ০১:৩৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

ভীড়ের মধ্যে থাকা এক সাংবাদিক অ্যাসাঞ্জের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘স্বাধীন মানুষ হওয়ার অনুভূতিটা কেমন?

অ্যাসাঞ্জ অবশ্য এর উত্তর দেননি। তবে তার জন্য অপেক্ষমান সাদা গাড়িটিতে ওঠার পর তিনি সবার উদ্দেশে হাত নাড়িয়ে যান।

২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮টি মামলা করে যুক্তরাষ্ট্র। ২০১০ সালের নভেম্বরে সুইডেনের এক নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার হন এবং পরে জামিন পান। সুইডেনে প্রত্যার্পণ এড়াতে তিনি লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন। ২০১৯ সালে ইকুয়েডর অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে বের করে দেয়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তাকে।পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছান অ্যাসাঞ্জ।  মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী,  ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করতে হবে তাকে।  দোষ স্বীকার করে নেওয়ার সিদ্ধান্তের পর যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার বেলামার্শ কারাগার থেকে ছাড়া পান অ্যাসাঞ্জ। এরপর তিনি প্রশান্ত মহাসাগরের নর্দান মারিয়ানা আইল্যান্ডসের উদ্দেশে পাড়ি দেন। বুধবার সকালে দ্বীপটিতে অবস্থিত মার্কিন আদালতে পৌঁছান তিনি। 

অ্যাসাঞ্জের আইনজীবী জেন রবিনসন আদালতের বাইরে বলেছেন, ‘বশেষে ১৪ বছরের আইনি লড়াইয়ের পরে জুলিয়ান অ্যাসাঞ্জ একজন মুক্ত মানুষ হিসাবে বাড়ি যেতে পারবেন।...এটি বিশাল স্বস্তি।’

tag ট্যাগ: #1111