calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি সেনাবাহিনী কুকুর লেলিয়ে দিলো ৬৬ বছরের ফিলিস্তিনি নারীর ওপর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি সেনাবাহিনী কুকুর লেলিয়ে দিলো ৬৬ বছরের ফিলিস্তিনি নারীর ওপর

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আরেকটি নৃশংসতা দেখেছে। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি সেনাবাহিনী ৬৬ বছর বয়স্কা এক ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে দিয়েছে। কাতারি নিউজ চ্যানেল আল জাজিরার এক্সে প্রকাশিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ • দুপুর ০১:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৩ বার পঠিত

তিনি বলেন, 'আমি বাড়ি থেকে বের হতে অস্বীকার করেছি। আমি বাড়িটি খালি করব না। ফলে ইসরাইলিরা আমার ওপর কুকুর লেলিয়ে দেয়।'

তিনি বলেন, তিনি কুকুরের কামড়ের যন্ত্রণা এখনো পোহাচ্ছেন। কোনো ওষুধও পাওয়া যাচ্ছে না।

যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত এক্সে বলেন, জাবালিয়া সিটিতে নিজ বাড়িতে ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর ওপর ইসরাইলি সেনাবাহিনীর কুকুরের হামলা ও মারাত্মকভাবে কামড়ের ফুটেজটি ভয়াবহ।'

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল- প্যালেস্টাইন (ডিসিআইপি) ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, পশ্চিম তীরে ৪ বছর বয়স্ক এক ফিলিস্তিনি শিশু ইব্রাহিম হাসাশের ওপর কুকুর লেলিয়ে দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী।

কুকুরটি ওই অ্যাপার্টমেন্টে প্রবশে করে এবং ইব্রাহিমকে তার মায়ের কোল থেকে নামিয়ে আক্রমণ করে। কুকুরটি তার পোশাক ছিঁড়ে ফেলে, দেহের বিভিন্ন অংশে কামড়ায়।

ইসরাইলি বাহিনী প্রায়ই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সামকির কুকুর লেলিয়ে দেয়।

সূত্র : ডেইলি সিয়াসত

tag ট্যাগ: #111