শাহবাজ শরীফ বর্তমান রাজনৈতিক তিক্ততা এবং রাজনীতিবিদদের মধ্যে সহমর্মিতার অভাবের বিষয় তুলে বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজন রাজনীতিবিদ অপরজনের সঙ্গে হাত মেলাতেও দ্বিধাবোধ করেন।
তিনি বলেন, আজ ৭৬ বছর পর, আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা একে অপরের প্রতি সাধারণ সৌজন্যতা দেখাতেও দ্বিধাবোধ করি। তাই আমাদের উচিৎ রাজনীতিবিদরা সবসময় একে অপরের কষ্ট ভাগাভাগি করে নেয়া।
এ সময় শাহবাজ শরীফ রাজনৈতিক কারণে তার মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি যেন আর কোনো রাজনীতিবিদকে পোহাতে না হয়। তাই আমি বিরোধী দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একসঙ্গে বসি। কোনো সমস্যা থাকলে তা সমাধান করে পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করি।