calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র যা বলল ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র যা বলল ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর

জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধিবহির্ভূতভাবে আটক করা হয়েছে। তার এই গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। সেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ • বিকাল ০৪:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০১ বার পঠিত

জিও নিউজ জানিয়েছে, সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। 

তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পররাষ্ট্রমন্ত্রী) অ্যান্টনি ব্লিঙ্কেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম যেই হোন না কেন, পাকিস্তানকে তার সংবিধান ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তদন্তের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে কংগ্রেসে মুলতবি থাকা আইন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও তিনি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর জোর দেন।

এর আগে সোমবার জেনেভাভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন অরবিট্রারি ডিটেনশন এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ ছিল না এবং রাজনৈতিক প্রতিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটি বলেছে, ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত।

tag ট্যাগ: #1111