২০১৫ সালের বাদশাহ আবদুল্লাহ ইন্তেকালের পর তার সৎ ভাই সালমান বিন আবদুলাজিজ বাদশাহ হন। মানবাধিকার সংগঠন ‘রিপ্রাইভ’ এবং ‘দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস’-এর রিপোর্ট জানাচ্ছে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার গড় হার ছিল ৭০.৮ শতাংশ। তবে ২০১৫ সালে সালমান সৌদি আরবের বাদশাহ হওয়ার পর ওই বছর এই হার বেড়ে হয়েছে ১২৯.৫ শতাংশ!
সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা গেছে, প্রশাসনিক কাজে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সক্রিয়তা বাড়ার পরে সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ২০২২ সালে ওই দেশের ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মার্চ মাসেই ৮১ জনের! এদের মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক অভিযুক্তও রয়েছেন। সমালোচকদের ‘খুন’ করার অভিযোগও রয়েছে প্রিন্স সালমানের বিরুদ্ধে। প্রিন্সের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে, তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ‘খুন’ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা