এসব স্বনামধন্য সংগঠনগুলো দাবি করেছে বিভিন্ন ফৌজদারি মামলার কার্যক্রমের গতি এবং বার বার তা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক নিয়ম লঙ্ঘন করে। বার বার এবং অব্যাহত-ভাবে প্রফেসর ইউনূসকে হয়রানির মধ্যদিয়ে এটাই প্রতিফলন ঘটে যে, বাংলাদেশের অনেক নাগরিক সমাজের সদস্য ক্রমবর্ধমান-হারে সীমাবদ্ধ পরিবেশের মধ্যে আছেন।
বিবৃতিতে আরও বলা হয়, যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে কিন্তু অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে এই আপাতদৃষ্টিতে ব্যক্তিগত প্রতিহিংসার অবসানে ব্যর্থতা সেই অংশীদারিত্বকে নেতিবাচক-ভাবে প্রভাবিত করতে পারে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে ২০১৩ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদানের নেতৃত্ব দেন ডিক ডারবিন । বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃতস্বরূপ তাকে ওই মেডেল দেয়া হয়। এর আগে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন ডারবিন, মার্কলে, কেইন, ওয়েলচ, সিনেটর টড ইয়াং, ড্যান সুলিভান, জেন শাহিন, এড মার্কে, শেরড ব্রাউন, শেলডন হোয়াইটসহাউস, রন ওয়েডেন এবং কোরি বুকার।