এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান ডেভিড বারনিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।
মিসর, কাতার এবং যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ১২০ পণবন্দীর মুক্তি নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছে।
হামাস জোর দিয়ে বলছে, যেকোনো চুক্তিতে অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয় থাকতে হবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর, আনাদুলু অ্যাজেন্সি