calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইল কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইল কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। দেশটির সৈন্যরা গাজায় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যেয়ে বলেছেন, ‘এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে।’ মঙ্গলবার কাতারভিত্তিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ • দুপুর ১২:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৬ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের +৯৭২ ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে ছয় ইসরাইলি সেনা সদস্য গাজায় তাদের ‘আগে গুলি কর, পরে প্রশ্ন’ নীতির বর্ণনা করেছেন।

এক ইসরাইলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে ম্যাগাজিনকে বলেছিলেন, ‘এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল’। ‘গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুড়িয়ে যায় এবং অনুভূতি হলো- ‘বাহ, কী উন্মাদনা, কী মজা’।

আরো এক সেনা সদস্য মেশিনগান, ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় ও গুলি চালানোকে ‘খুবই অনিয়ন্ত্রিত’ হিসেবে বর্ণনা করেছেন।

সাক্ষাত্কার নেয়া সেনা সদস্যদের মধ্যে রয়েছেন জেরুসালেমের ২৬ বছর বয়সী রিজার্ভ ইউভাল গ্রিন, যিনি সম্প্রতি রাফাহ আক্রমণে অংশ নিতে অস্বীকারকারী ৪১ জন রিজার্ভ সৈন্যের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করার শর্তে আরো পাঁচজন সেনা সদস্য বলেছেন।

ইউভাল গ্রিন ওই দুই সেনা সদস্যদের একজন যারা বলেছিলেন যে- ‘সহকর্মী ইসরাইলি সৈন্যদের থেকে অনিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভব করেছিল।’
সূত্র : আল-জাজিরা

tag ট্যাগ: #1111