মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানি না হয়, সেই বিষয়টি কঠোরভাবে তত্ত্বাবধান করা হচ্ছে।’
এ সময় জনগণকে সচেতন হওয়ার আহ্বান দিয়ে তিনি বলেন, ‘শুধু সরকার সচেষ্ট থাকলেই হবে না, জনগণকেও সচেতন হতে হবে। নিয়মমাফিক চলতে হবে।’